বড় লোকের বেটিলো গান গেয়ে ভাইরাল ৫ বছরের শিশু প্রিয়ম
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সীক্তা সাহা ও গৌতম সাহা দম্পতির দ্বিতীয় সন্তান প্রিয়ম সাহা। বয়স মাত্র ৫ বছর।
মা সীক্তা সাহা পরিচালনা করেন সুরশ্রী সংগীত বিদ্যালয় নামে একটি সংগীত প্রতিষ্ঠান। সেখানে এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা গান শিখতে আসে। জন্মের পর থেকেই মায়ের পাশে বসে থেকেই গান গাওয়ার চেষ্টা করে প্রিয়ম।
ইতোমধ্যে তার কন্ঠে গাওয়া বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল গানটি ভাইরাল হয়েছে।
গত বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীতের ছাত্র অনিমেষ রায়ের ফেইসবুক পেইজে থেকে প্রিয়মের গানটি পোস্ট করা হয়। তবে একদিনেই ভাইরাল হয়ে যায় গানটি।
শনিবার (১০ জুলাই) পর্যন্ত গানটির ভিউয়ার এক কোটি ছাড়িয়েছে। শেয়ার হয়েছে ১০ হাজার। ছোট্ট প্রিয়মের গানের ছন্দ আর তাল মুগ্ধতা ছড়িয়েছে সবাইকে। গানের ছন্দ এবং তালে বিমোহিত হয়ে প্রিয়মের জন্য শুভ কামনা জানিয়েছেন অন্তত ৪ হাজার দর্শক।
আবার অনেকেই লিখেছেন প্রিয়ম ধোবাউড়ার গর্ব, কেউ কেউ লিখেছেন দেশের সংগীত জগতের ভবিষ্যতে শিল্পী।
প্রিয়মের বাবা গৌতম সাহা বার্তা বাজার কে বলেন গত বুধবার আমাদের বাড়িতে বেড়াতে আসে সংগীতের ছাত্র অনিমেষ রায়। প্রিয়ম তখন অনিমেষ রায় কে বলে আঙ্কেল আমি গান শিখে ফেলছি। গান গেয়ে আমি ভাইরাল হয়ে যাব। তখন সে গান শুনে এবং রেকর্ড করে ফেইসবুকে পোস্ট দেয়।
মূহুর্তের মধ্যেই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এ ব্যাপারে প্রিয়মের মা সীক্তা সাহা বার্তা বাজার কে বলেন, সে সব সময় আমার পাশে বসে থেকেই গান শিখেছে, তবে তার মধ্যে গানের প্রতি একটু বাড়তি আগ্রহ রয়েছে।
আনিসুর রহমান/বার্তা বাজার/টি