লকডাউনে দোকান না খোলায় যুবককে হত্যা!

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মোঃ তৌকির মালিথা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। (১০) জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। মৃত তৌকির মালিথা, কয়া আবাসনের মালিথা পাড়ার বাবলু মালিথার পুত্র।

নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, তৌকির মোবাইল মেকারের কাজ করে। শনিবার সন্ধ্যার দিকে বিল্লু মোবাইল শারতে আসে এই সময় তৌকির বলে এখন লকডাউন চলছে দোকান খোলা যাবে না। কথা কাটাকাটির একপর্যায়ে, আজবাহারের ছেলে বিপ্লব ওরফে বিল্লু (২০) ও তার বোন মোছাঃ জুথী খাতুন (২২) ছুরি দিয়ে তৌকিরের বুকে আঘাত করে।

সঙ্গে সঙ্গে তৌকিরের মৃত হয়। ভ্যান যোগে তৌকিরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানান বিল্লু মাদকাসক্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল মেরামত কে কেন্দ্র করে তৌকির নামে এক যুবক নিহত হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ইতিমধ্যে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর