উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৩৩ জনের নমুনা পরিক্ষায় ৯০ জনের দেহে কোভিড সনাক্ত হয়। অন্যদিকে, কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার(১০ জুলাই) গত ২৪ ঘন্টায় নতুন মৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা গ্রামের শামসুল হক (৬৮),ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাঁড় এলাকার সখিনা বেগম (৬০) এবং ফুলবাড়ী উপজেলার রাবাইটারী গ্রামের সফিউর রহমান (৯০)। এদের মধ্যে শামসুল হক করোনা পজেটিভ ছিলেন। বাকি দুইজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
কুড়িগ্রাম হাসপাতাল সুত্রে জানা যায়,শনিবার(১০জুলাই)দুপুর পর্যন্ত হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে পর্যন্ত ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৮ জন করোনা পজেটিভ এবং ২৩ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায়,শনিবার (১০জুলাই) পর্যন্ত জেলায় ১১ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪০২ জন।
সুজন মোহন্ত/বার্তা বাজার/টি