সাহারা খাতুন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল
সাহারা খাতুনের প্রথম মৃত্যু বার্ষিকী স্মরণে শনিবার (১০ জুলাই) ঢাকা-১৮ আসনের এমপি আলহাজ্ব হাবিব হাসান দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন। এমপি হাবিব হাসানের পুরাতন বাড়ি ১৪নং সেক্টর আহালিয়াতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির রুহের মাগফিরাত কামনায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্থতা এবং করোনা থেকে মুক্তি, বন্যার প্রাদুর্ভাব থেকে মুক্তি ও দেশ ও জনগণের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ দোয়াতে অংশ গ্রহণ করেন।
উল্ল্যেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাহারা খাতুন গত বছর এই দিনে মৃত্যু বরণ করেন রাত সাড়ে ১১টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সাহারা খাতুন কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন।
তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি