অ্যাম্বুলেন্স চালকদের যৌন হয়রানিতে অতিষ্ঠ ইন্টার্ন চিকিৎসকরা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগত অ্যাম্বুলেন্স চালকদের যৌন হয়রানিতে অতিষ্ঠ নারী ইন্টার্ন চিকিৎসকরা প্রতিবাদ হিসেবে মানববন্ধন করেছে।
শনিবার (১০ জুলাই) বহিরাগত অ্যাম্বুলেন্স চালকদের স্ট্যান্ড প্রত্যাহার করে নারী ইন্টার্ন চিকিৎসকদের যৌন হয়রানি করে আসা চালকদের গ্রেফতারের দাবিতে মেডিকেল কলেজ ক্যাম্পাসে সামাজিক দুরত্ব মেনে ঘন্টাব্যাপী মানবন্ধন করেন শিক্ষার্থী ও ইন্টার্নরা।
তখন বক্তারা বলেন, হাসপাতালের জরুরি বিভাগের সামনে যত্রতত্র বাইরের অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়। অ্যাম্বুলেন্স চালকরা প্রায়ই নারী চিকিৎসকদের ইভটিজিং করেন।
এসময় বক্তারা অবিলম্বে বাইরের অ্যাম্বুলেন্স সরানোসহ উত্যক্তকারী চালকদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।
প্রসঙ্গত, শিক্ষার্থী ও নারী ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে প্রবেশের সময় সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকা চালক ও তাদের সহযোগীরা বিভিন্ন সময় অশালীন কথাবার্তা বলে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে চালকদের বারবার বলা হলেও তারা সতর্ক হয়নি।
বার্তা বাজার/এসজে