সরিষাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পে খাদ্য সামগ্রী বিতরণ
জামালপুরের সরিষাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পে থাকা হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ( ১০ জুলাই) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের ৩০টি পরিাবরের মাঝে এ খাদ্য সামগ্রী দেয়া হয়।
প্রতিটি প্যাকেটেমাঝে চাল, ডাল, আলু, তেল, চিড়া, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপন, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, দেশ প্রতিদিন ২৪ এর সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমেদ মনির প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ বলেন, সারাদেশে লকডাউনে সব কিছু বন্ধ থাকায় নিম্ম আয়ের মানুষরা কিছুটা সমস্যায় পড়েছে। লকডাউনের কারণে তারা যেনো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী তাদের মাঝে বিতরণ করা হয়েছে। জরুরী প্রয়োজনে খাদ্য সহায়তার জন্য উপজেলা প্রশাসন সব সময় মাঠে আছে।
মোস্তাক আহমেদ মনির/ বার্তা বাজার/টি