করোনাকালে ডেঙ্গুর আক্রমণ: একদিনে রাজধানীতেই আক্রান্ত ৪৮

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে দেশে হানা দিয়েছে আরেক ভয়ানক রোগ ডেঙ্গু। এডিস মশা থেকে সৃষ্ট এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।

এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৯ জন ভর্তি আছেন। তাদের মধ্যে একজন বাদে সবাই রাজধানীতে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে শনিবার (১০ জুলাই) এসব তথ্য জানানো হয়।

তাদের দেওয়া তথ্য মত্যে। চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৯৪ জন। তবে এ বছর এখনও কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া যায়নি।

এদিকে জুন মাসের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত ঢাকার ১ হাজার ১২টি বাড়িতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক জরপ চালানো হয়। তাদের মধ্যে ২০৭টি বাড়িতে পাওয়া যায় এডিস মশার লার্ভা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর