রাজবাড়ী সদর হাসপাতালে জরুরী বিভাগে হামলা আহত ১
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল দূর্বৃত্তরা। এ সময় জরুরী বিভাগের দ্বায়িত্বরত অফিস সহকারী নজরুল ইসলাম মিঠুনকে আহত হয়।
শনিবার ( ১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক ও সহকারীরা সাময়িক ভাবে সেবা বন্ধ রাখেন। পড়ে পরিস্থিতি শান্ত হলে দুপুর সোয়া ১টার দিক থেকে আবারও চালু হয় সেবা।
আহত মিঠুন বলেন, করোনাকালীন সময়ে জরুরী বিভাগে রোগীদের চাপ অনেক। তিনি সিরিয়াল নিয়ন্ত্রণ করেন। আজও সে কাজ করছিলেন। কিন্তু হঠাৎ ১০ থেকে ১৫ জন জরুরী বিভাগের দ্বায়িত্বরত মেডিকেল অফিসারের কক্ষে ঢুকে তাকে মারধোর করে। এত তার নাক ফেটে যায়। পায়ের একটি নখ ভেঙ্গে গিয়েছে। এছাড়া মাথাও আঘাত লেগেছে।
এসময় উপস্থিত মামুন, রবি সহ কয়েকজন জানান, তারা এ দূর্যোগকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু তারা পদে পদে লাঞ্চিত হন। আজ অতর্কিত হামলা করে মিঠুন নামে এক অফিস সহকারীর ওপর হামলা চালায় কিছু দূর্বৃত্ত। এ সময় তারা ঠেকাতে আসলে তাদের কেউ মারধোর করে। জরুরী বিভাগের থাই ভাংচুর করে চলে যায়। তারা কোন রোগীর স্বজন হবে বলে ধারনা করছেন।
হাসপাতালের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, জরুরী বিভাগে হামলা করে তাদের এক অফিস সহকারীকে মারধোর ও গ্লাস ভাংচুর করা হয়েছে। কে বা কারা এ হামলা করছে তা জানতে পারেননি।
তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে জানানো হয়। এখন পরিবেশ শান্ত এবং সেবাও দেয়া হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে যারা জরিত তাদের সবাইকে সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবী জানান।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি