দরিদ্র কর্মজীবি ও পথ শিশুদের মধ্যে ছাত্রলীগের খাবার বিতরণ

করোনায় কর্মহীন, অসহায় মানুষ এবং পথ শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। শনিবার (১০ জুলাই) দুপুরে সাভারের পাথালিয়া ইউনিয়নের আমবাগান, পানধোয়া এবং ইসলামনগর এলাকায় এই ১২০ জনের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশে করোনা পরিস্থিতিতে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে এই খাবার বিতরণ কর্যক্রম পরিচালনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ শাকিল মাহমুদ ও সহ-সভাপতি আতিকুর ইসলাম তূর্য।

এ ব্যাপারে, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাকিল মাহমুদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের সবার এক হয়ে সংকট মোকাবেলা করতে হবে। যারা যার জায়গা থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের সহয়তায় এগিয়ে আসতে হবে। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে করা হবে এবং সামনের দিনগুলোতে আমাদের আরো অনেকগুলো বৃহৎ পরিকল্পনা রয়েছে।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর