প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৭২২জন।
শনিবার (১০ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, একদিনে নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৯ জন। আর নতুন আক্রান্ত শনাক্তসহ দেশে এখন মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে একদিনে নতুন করে আরও সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫৫ জন। মোট সুস্থের সংখ্যা ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন। টেস্টের তুলনায় একদিনে করোনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
এর আগে শুক্রবার (০৯ জুলাই) দেশে রেকর্ড গড়ে মারা যান ২১২ জন। এসময় আক্রান্ত শনাক্ত হয় আরও ১১ হজার ৩২৪ জন।
বার্তা বাজার/পি/এসজে