জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসাইন শান্ত যে স্কোর করেছিলেন তা কোনোভাবেই ভালোর কাতারে যায়নি। বাজে পারফর্ম্যান্সের পর এবার দুজনই তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাও অল্প সময়ের মধ্যেই। তরুণ এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বড় লিডের পথে।
প্রথম ইনিংসে ১৯২ রানের লিডে থাকা টাইগাররা দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ২৬২ সংগ্রহ করেছে। তাদের লিড দাঁড়িয়েছে ৪৫৪ রানে।
হারারেতে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার সময় ২২ রানে অপরাজিত হয়ে মাঠে নেমেছিলেন সাদমান। নিজের মত করে শুরু থেকেই খেলতে শুরু করেন তিনি। ১৮০ বল খেলে ৮টি চারের মাধ্যমেই শতরান পুর্ণ করেন তিনি।
আর তারই সাথে জুটি গড়া নাজমুল হোসেন শান্ত খেলা শুরু করেছেন ওয়ানডে মেজাজে। বল ও রানের মধ্যে তেমন পার্থক্য রাখেননি তিনি। ১১৮ বলে ১১৭ রান করতে তিনি চার মেরেছেন ৫টি ও ছয় মেরেছেন ৬টি।
এর আগে ৯৫ বলে ৪৩ রান করে আউট হয়ে যান আরেক তরুণ ওপেনার সাইফ হাসান। ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটাই সাইফের ব্যক্তিগত সেরা রান। তবে এই রান এর ইনিংস খেলতেও তিনি বেশ নৈপুণ্য দেখিয়েছেন। চার মেরেছেন ৬টি।
এর আগের ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের শতক, মুমিনুল, লিটন ও তাসকিনের অর্ধ শতকে ৪৬৮ রানে ইনিংস শেষ করে টাইগাররা। পরে বল হাতে মিরাজ এ সাকিবের ঘুর্ণিতে ২৭৬ রানেই অল আউট হয় জিম্বাবুয়ে।
বার্তা বাজার/এসজে