করোনা পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে: কাদের

দেশে করোনাভাইরাস পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনা সংকটের ভয়াবহতা উপলব্ধি করে সবাইকে সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যোগ দেন তিনি।

তিনি বলেন, সারা বিশ্ব এখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ। বিশ্বের উন্নত দেশগুলোও করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলেছে। এ ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে।

এ অবস্থায় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অসহায় খেটে-খাওয়া মানুষের সুরক্ষা এবং সংক্রমণ রোধ এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলার এ চ্যালেঞ্জিং কাজে সরকারের চেষ্টা তখনই সফল হবে যখন সবাই সংকটের ভয়াবহতা উপলব্ধি করে সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর