ক্ষতিগ্রস্ত ঘরগুলো সংস্কার কাজ চলছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে দুনীতির অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রকল্পের ক্ষতিগ্রস্ত ঘরগুলো সংস্কার কাজ চলছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্প-২ এর উপ-পরিচালক জাহেদুর রহমান।

আশ্রয়ণ প্রকল্পের কোন কোন এলাকায় ঠিকাদারের গাফিলতি, দুনীতি ও নতুন ভরাট করা মাটিতে ঘর নির্মাণের কারণে বিভিন্ন জায়গায় বেশকিছু ঘরে ফাটল ধরার অভিযোগ উঠার পর তা সরেজমিনে পরিদর্শন করেন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সারাদেশে ৫টি টিম একযোগে সে সব অভিযোগ ও সংস্কার কাজ পরিদর্শন করছেন।

হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটের বেশকিছু প্রকল্প পরিদর্শন শেষে আশ্রয়ণ প্রকল্প-২ এর উপ-পরিচালক জাহেদুর রহমান জানিয়েছেন, যে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেগুলো ঠিক করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ২ ধাপে এক লাখ ২৩ হাজার গৃহহীন ও ভূমিহীন মানুষকে ঘর দেয়া হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ মানুষকে উপহারের ঘর দেয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর