শনিবার (১০ জুলাই) নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল সহ মোঃ আমির হোসেন প্রকাশ সাগর (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা।
আটককৃত মোঃ আমির হোসেন প্রকাশ সাগরের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চর পশ্চিম জাঙ্গালীয়া ডাইল বাড়ি এলাকার মোঃ ফারুকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পিএইচপি মিলের দক্ষিণ পাশে হাটহাজারী-অক্সিজেন সড়কে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে শুক্রবার (৯ জুলাই) দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি সহ মোঃ আমির হোসেন প্রকাশ সাগর (২২) নামে এক যুবককে আটক করা হয়।
পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
মুহাম্মদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি