সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে অনিয়ম

নাটোরের সিংড়ায় বিনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে উপজেলার সুকাশ ইউনিয়ন বিনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বাউন্ডারির কাজ করা হচ্ছে। তবে ঠিকাদার কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

জানা যায়, এই স্কুল মাঠের কাজের বাস্তবায়নাধীন এ প্রকল্পটির মোট বরাদ্দ ২৫ লক্ষ টাকা। অথচ সিডিউল মোতাবেক কাজ করা হচ্ছে না। ঠিকাদার প্রভাবশালী মহল এবং কিছু অসাধু মানুষ যোগসাজশে ঠিকাদার তার নিজের সিদ্ধান্তে এই স্কুল মাঠের বাউন্ডারির কাজ নির্মাণ করেছে।

এলাকাবাসী আরো বলেন,বিনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বাউন্ডারির কাজে রড ব্যবহার না করে শুধু ইট দিয়ে নির্মাণের কাজ করেছে। প্রতিবাদ করায় তাদের চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশি হয়রানির ভয় দেখানো হয় বলেও অনেকে মৌখিক অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম,এম,সামিরুল ইসলাম জানান,বিনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বাউন্ডারির কাজ অনিয়মের কারনে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।পুরাতন সকল কাজ বাতিল করে নতুন করে কাজ করতে বলা হয়েছে।

রবিন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর