রায়পুরায় করোনা পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক বিশেষ সভা

নরসিংদীর রায়পুরা উপজেলা কোভিড – ১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০ জুলাই ) সকাল ১১ টায় উপজেলার মরজাল ওয়ান্ডার পার্ক ইকো রিসোর্টে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রায়পুরার সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ( পি পি এম ), সিভিল সার্জন ডা : মো : নুরুল ইসলাম, স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকী , রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুছ সাদেক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আজগর হোসেন, সার্কেল এস পি সত‍্যজিত কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ।

প্রধান অতিথি সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, করোনা প্রতিরোধে আমাদের ধৈর্য্য ধরতে হবে, সহনশীল হতে হবে, সচেতন হতে হবে। এছাড়া তিনি চরাঞ্চলের টেটা যুদ্ধ নিয়ে বলেন, আমি সর্বাত্বক চেষ্টা করছি চরের মারামারি বন্ধ করার জন‍্য।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নরসিংদীতে অক্সিজেন সেন্ট্রাল সিস্টেম চালু হচ্ছে। গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন‍্য সকলকে আহবান জানান। তিনি ইউনিয়ন পর্যায়ে করোনা প্রতিরোধ কমিটিকে সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর