কুবির অনাবাসিক শিক্ষার্থীরাও টিকা পাবে, আসছে নতুন নোটিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে জাতীয় পরিচয়পত্র চেয়ে নোটিশ দিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সকলের টিকা পাওয়ার বিষয়ে কাজ করছি। আর যাদের এনআইডি কার্ড নাই, তাদের বিষয়ে উপাচার্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। যাতে ১৫/২০ দিনের মধ্যে এই কাজটা শেষ হয়ে যায়। যেহেতু এনআইডি কার্ড ছাড়া টিকার নিবন্ধন করা যায় না।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের তথ্য মতে, বিশ্ববিদ্যালয়টির মাত্র ৫১৮ জন আবাসিক শিক্ষার্থী টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন।

তবে তারা বলছেন, হল প্রভোস্টের নোটিশ অনুযায়ী আমরা প্রশাসনকে আমাদের তথ্য প্রদান করি। কিন্তু এখন পর্যন্ত জানি না তালিকায় আমাদের নাম আছে কিনা। আবার সুরক্ষা অ্যাপে যাচাই করতে গেলে ভ্যাকসিনের জন্য নির্বাচিত না জানায়। বিষয়টা নিয়ে আমরা খুবই দুঃচিন্তার মধ্যে আছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ওসমান ফারুক বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক আগেই আবাসিক শিক্ষার্থী হিসাবে ভ্যাক্সিন দেওয়ার জন্য আমাদের নামের তালিকা নেয় হল কর্তৃপক্ষ, এখন অনলাইনে চূড়ান্ত নিবন্ধনের জন্য বলা হলেও “আপনি নিবন্ধনের জন্য নির্বাচিত নন” বলা হচ্ছে। আমি ৫ বার চেষ্টা করেও নিবন্ধন করতে পারি নাই। এমতাবস্থায় ভ্যাক্সিন কবে পাব এ বিষয়ে কিছু জানিও না। যতদ্রুত সম্ভব আমরা ভ্যাকসিন নিয়ে ক্লাসে ফিরতে চাই।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, হল প্রভোস্টদের কাছ থেকে আমরা ৫১৮ জনের যে তালিকা পেয়েছি সেটা ইউজিসিকে দিয়েছি স্বাস্থ্য মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য। অতি দ্রুত তারা টিকা পেয়ে যাবে।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর