কুমারখালীতে করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১০ জুলাই) সকালে উপজেলা হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খাইরুল আলম,পৌর মেয়র সামসুজ্জামান অরুণ সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, দপ্তর প্রধান ও সাংবাদিকবৃন্দ।
কুমারখালীতে করোনা ভাইরাস (কোভিড-১৯)সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত এক জরুরী মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, জেলায় অক্সিজেনের জন্য যেন একটা মানুষের মৃত্যু না হয়।
এই সময় বক্তারা বলেন,উপজেলাটি অতিমাত্রায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সংক্রমণ প্রতিরোধে ওয়ার্ড কমিটি গঠন করে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এছাড়াও মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্বক মাঠে থাকবে বলে আশ্বস্ত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম।
বার্তা বাজার/টি