কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। দীর্ঘ ১৪ বছর পর ফাইনালে মুখোমুখি হবে এই দুইদল।
রিও ডি জেনেরিওর মারকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচকে ঘিরে এরই মধ্যে উত্তেজনা বিরাজ করছে ফুটবল বিশ্বে। এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে সবাই।
করোনাভাইরাসের কারণে মাত্র ১০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। বাকিদের টিভির পর্দায় তাকিয়ে থাকতে হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, টেন ২ ও টেন ৩। এছাড়াও অনলাইনে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপের সনি সিক্স চ্যানেলে ম্যাচটি দেখা যাবে।
এখন পর্যন্ত ১১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এর মধ্যে ব্রাজিল ৪৬টি ম্যাচে ও আর্জেন্টিনা ৪০টি ম্যাচে জয় পেয়েছে। বাকি ২৫টি ম্যাচ ড্র হয়েছে।
বার্তা বাজার/নব