তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি শেরপুর জেলা সদর উপজেলা পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা গ্রামে ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেটের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ৬৬২ ফিট সিসি ঢালাই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী জানান, পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের অবহেলিত সড়ক নির্মাণের অংশ হিসেবে চৈতনখিলা গ্রামের কয়েকটি নূতন সিসি ঢালাই সড়ক নির্মাণের অংশ হিসেবে এ নূতন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এছাড়াও তিনি আরো বলেন, তার চেয়ারম্যান দায়িত্ব সময়কালে এবং শেষ পর্যন্ত পাকুড়িয়া ইউনিয়নে আধুনিক ইউনিয়ন ভূমি অফিসসহ সকল অবহেলিত সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন করায় আশাবাদ ব্যক্ত করেন।
এসময় পাকুড়িয়া ইউনিয়ন সচিব নূরে আলম সিদ্দিকী, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন অর রশিদ, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ মতি মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।