ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জিমু রায় নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জুলাই) রাত ৮টার দিকে ফরিদপুর সদরের করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিমু রায় টাইমস্ ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি স্প্রিং সেমিস্টার-২০২১ এল.এল.বি (সম্মান) শেষ করেছেন।

জানা যায়, জিমু রায় মোটরসাইকেল নিয়ে মধুখালী থেকে ফরিদপুরে আসার পথে করিমপুর নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন।

এবিষয়ে টাইমস্ ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষক আরিফুর রহমান জানান, ও খুব পরিশ্রমী ছেলে। লেখাপড়ার পাশাপাশি একটা চাকুরি করতো। একবুক স্বপ্ন নিয়ে ফরিদপুরে থাকতো এল এল বি শেষ করে এলাকায় ফিরে আইন পেশায় যুক্ত হবে। লেখা-পড়াও শেষ হলো বাড়িও ফিরে গেল কিন্তু লাশ হয়ে।

এ বিষয়ে টাইমস্ ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য (ভাইস চ্যান্সেলার) এ.এইচ.এম আক্তারুল ইসলাম বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেশ ও জাতির জন্য কাম্য নয়। এই ব্যাপারে একটি শোকবার্তা ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে সারাক্ষণ এই বিষয়ে খোঁজ খবর রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর