সাতক্ষীরায় পুলিশের উদ্যোগে পরিবহন চালকদের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল ১০ দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে এ ত্রাণ বিতারণ করা হয়। উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা।

উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি তদন্ত ফরিদ আহম্মেদ, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রবি লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, এসআই মিজানুর রহমান, আশিকুর রহমান, পএসআই মিঠুন মজুমদার, মোজাম্মেল হক সহ সকল পুলিশ সদস্যরা।

এসময় ১০০ জন ভ্যান,ইজিবাইক, মহেন্দ্র চালকে খাদ্য সামগ্রী চাল,ডাল,আলু প্রদান করা হয়।

মীর খায়রুল আলম /বার্তা বাজার /টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর