করোনার সংক্রমণ রোধে থাইল্যান্ডে কারফিউ জারি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে থাইল্যান্ডে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। দেশটির রাজধানী ব্যাংকক এবং আশপাশের নয়টি প্রদেশে এ কারফিউ জারি থাকবে।

শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স। আগামী ১২ জুলাই পর্যন্ত এ কারফিউ কার্যকর হবে। রাত ৯টা থেকে ২টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

বিধিনিষেধ অনুযায়ী, খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। ঘরে থেকেই সব কাজ করতে হবে। তবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক লেনদেন, ফার্মেসী খোলা থাকবে।

তবে সব ধরনের গণপরিবহনসহ কম প্রয়োজনীয় পণ্যের দোকানপাট বন্ধ থাকবে। মানুষজনের একসাথে জড়ো হওয়ার বিষয়েও রয়েছে বিধিনিষেধ। কারফিউর সময়ে একই স্থানে পাঁচজনের বেশি জড়ো হতে পারবে না।

শুক্রবার (৯ জুলাই) দেশটিতে নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মারা গেছেন ৭২ জন।

এর আগের দিন বৃহস্পতিবার (৮ জুলাই) দেশটিতে ১ হাজার ৮৭৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডে করোনায় মৃত্যু হয়েছিল ১৫ জনের। সংক্রমণ বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর