পাবনায় ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

পুলিশ সুপারের নির্দেশনায় পাবনা জেলাকে সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি, নগদ টাকা ও মোটরসাইকেল আটক করেছে।

শনিবার(১০ জুলাই) সকালে পাবনা সদর উপজেলা গয়েশপুর ইউনিয়নের মুনতাজের মোড় একটি বন্ধ দোকানে ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, সাকাত আলী খাঁ (৫০), পিতা-মৃত ময়েজ আলী খাঁ, সাং-জালালপুর (বাগচীপাড়া), ইয়াকুব আলী (৪৭), পিতা-মৃত আনার আলী মোল্লা, সাং-বাবুলচরা, সিরাজুল ইসলাম খাঁ , সিরাই (৪৫), পিতা-মৃত হাচেন আলী খাঁ, সাং-বাবুলচরা, আরিফুল ইসলাম (৩৩), পিতা- আলাউদ্দিন ফকির, সাং-বাবুলচরা, আঃ আলীম (৫০), পিতা-মৃত আঃ হামিদ শেখ, সাং-ধোপকোলা, রইচ উদ্দিন (৪০), পিতা- হাকিম উদ্দিন, সাং-ধোপখোলা।

তাদের কাছ থেকে ২১,৬৫০ টাকা জব্দ কবা হয় এবং একজন জুয়াড়ি ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি জুয়ার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর