চট্টগ্রামে বাড়ছে সংক্রমণ, আইসিইউ ও শয্যার সংকট

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করে ৬০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ার পাশাপাশি হাসপাতালে আইসিইউ ও শয্যার সংকট দেখা দিয়েছে।

চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে খালি নেই আইসিইউ শয্যা। সরকারি হিসেব অনুযায়ী, চট্টগ্রামে ৪৩টি আইসিইউ শয্যা রয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৮টি আইসিইউ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ১০টি। গতকাল পর্যন্ত এসব শয্যায় ২১ জন রোগী ভর্তি ছিলেন। কাগজে কলমে আরও ১৫টি আইসিইউ শয্যার হিসেব থাকলেও তা বাস্তবে নেই।

একটি আইসিইউ শয্যার জন্য আকুতি মিনতি করতে হচ্ছে রোগীর স্বজনদের। তাদের আকুতিতে ভারি হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। একজন মৃত্যুপথযাত্রীকে বাঁচাতে আরেকজন আইসিইউতে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর জন্য অপেক্ষা করতে হচ্ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনার সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছে। কেউ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এত পদক্ষেপ নেওয়ার পরও সাধারণ মানুষকে সচেতন করা যাচ্ছে না।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর