কুষ্টিয়ায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৫ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন।

শুক্রবার(৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ শনিবার(১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় আরও ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ছয় দিনে প্রথমবার শনাক্তের সংখ্যা দুইশ’র নিচে নামলো। তবে আগের দিনের তুলনায় শনাক্তের হার দুই বেড়ে ২৯.৮৮ শতাংশ হয়েছে। ২৪ ঘণ্টায় ১০৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। শনাক্তদের মধ্যে সদরে ৯৭ জন আর ভেড়ামারায় ৩৭ জন রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আজ সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনেই এখানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হলো। মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৬১ জন।

এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকারের সাথে কথা বললে তিনি জানান, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৯২ জন রোগী। এর মধ্যে ১৯২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে যার ফলে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর