মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী জাটীগ্রাম মমতাজউদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।এ তফসিল ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।
বুধবার (২৬জুন) উপজেলা একাডেমিক সুপারভাইজার ও অত্র নির্বাচনের প্রিজাইডিং অফিসার আশরাফুর রহমান এ তফসিল ঘোষণা দেন।
তফসিল সূত্রে জানা যায়, আগামী ৩ ও ৪ জুলাই মনোনয়নপত্র গ্রহণ ও ৭ জুলাই মনোনয়নপত্র জমা, ৮ জুলাই মনোনয়ন বাছাই, ৯ জুলাই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল, ১০ জুলাই বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, ১১জুলাই প্রার্থীতা প্রত্যাহার ও ২৩ জুলাই সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডল জানান, ইতিমধ্যে ভোটার তালিকা প্রস্তুতসহ নির্বাচনী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।বিদ্যালয়ে মোট অভিভাবক ভোটার সংখ্যা রয়েছে ৩৮৯ জন।তিনি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের নানা জটিলতার কারণে প্রায় পাঁচ বছর নিয়মিত ব্যবস্থাপনা কমিটি শূন্য ছিলো।বিদ্যালয়টিতে শেষ ২০১২ সালের ৩০আগস্ট ম্যানেজিং কমিটি নির্বাচনের মাধ্যমে দুই বছরের জন্য কমিটি গঠন হয়েছিলো। যার মেয়াদ ২০১৪ সালে শেষ হয়ে যায়।