চট্টগ্রামে বিধি-নিষেধ অমান্য করায় ৮০ মামলা

চট্টগ্রামে কঠোর লকডাউন বাস্তবায়নে বন্ধের দিনেও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ জুলাই) জেলা ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ অমান্য করায় ৮০ মামলায় ২৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

যার ধারাবাহিকতায় আজ শুক্রবার বন্ধের দিনেও (০৯ জুলাই) বিধিনিষেধ অমান্য করায় ৮০ মামলায় ২৮ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মুহাম্মদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর