টেস্ট দলে থেকে অবসর নিচ্ছেন বলে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। এবার সেটা সত্যিই হয়ে যাচ্ছে। নিজের সাদা জার্সিটাকে তুলে রাখতে যাচ্ছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ।
জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। দীর্ঘ ১২ মাস টেস্ট দলে জায়গা না পেয়ে ফিরে এসেই ব্যাট হাতে জ্বলে উঠার পরে এমন চমেক দেওয়া সিদ্ধান্ত ভক্তদের তাড়িয়ে নিবে বহু যুগ।
চলতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমে তিনি থেমে যাননি। করেছেন দেড়শ রানের বিশাল এক অপরাজিত ইনিংস। এমনকি বরাবরের মত এই ম্যাচেও দলকে হাত ধরে টেনে তুলেছেন ভগ্নস্তুপ থেকে। পেসার তাসকিনকে নিয়ে টেস্ট ইতিহাসে অস্টম উইকেটে গড়েছেন দ্বিতীয় সেরা জুটি।
ইতোমধ্যে টেস্ট দলে থেকে অবসরে যাওয়ার ব্যাপারে নিজের ইচ্ছার কথা বিসিবিকে জানিয়েছেন রিয়াদ। শুক্রবার (০৯ জুলাই) স্থানীয় সময় সকালেই টিম মিটিংয়ে ম্যানেজম্যান্টকে তার ইচ্ছার কথা জানান বলে একটি সূত্রে জানা গেছে।
তবে এ বিষয়ে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবাদ বিসিবির কোনো বক্তব্য এখনও গণমাধ্যম সরাসরি জানতে পারেনি।
বার্তা বাজার/এসজে