টাঙ্গাইলে যুবলীগের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ

টাঙ্গাইল জেলা যুবলীগের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে শহরের শান্তিকুঞ্জ মোড়, পুরাতন হরিজন’ কলোনি, সি এন জি শ্রমিক ও অসহায়, দুস্থদের মঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

করোনার এই মহাসংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১নং সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুনের আহবানে টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকের আয়োজনে অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান মানিক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, যুগ্ম-সম্পাদক রাজীব তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলামীন। এ সময় আরও উপস্থিত ছিলেন- শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক সিকদার মানিক প্রমুখ।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর