লকডাউন অমান্য: রাজধানীতে আরও গ্রেফতার ৫৮৫

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের নবম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৫৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (০৯ জুলাই) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২৯ জনকে ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৪১৪টি গাড়ির ৮লাখ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ।-বাসস।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর