৫৩ মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ৪৫

নারায়ণগঞ্জের সেজান জুসের কারখানায় লাগা আগুনে ৫৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনও সেখানে কাজ করা অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতদের মাঝে ৪৯ মরদেহকে ঢাকা মেডিকেল আনা হয়েছে।

শুক্রবার (০৯ জুলাই) বিকালে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মন জানান, টানা দীর্ঘ ২২ ঘণ্টা তাদের প্রচেষ্টায় শুক্রবার বেলা ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিভে যায়।

তিনি বলেন, এ পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৪৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন নেভানোর পর ওই সব ফ্লোরে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। মরদেহের সংখ্যা আরো বাড়তে পারে।

এর আগে বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকালে রূপগঞ্জের ভুলতা এলাকায় অবস্থিত সজীব গ্রুপের প্রতিষ্ঠান হাশেম ফুডের এই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর