দৌলতদিয়ায় ১২শ যৌনকর্মীর মাঝে উত্তরণ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার (যৌনপল্লীর) অসহায় নারী ও দুস্থ মানুষের মধ্যে করোনা কালিন সময়ে ত্রান সামগ্রী বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন।

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (৯ জুলাই) দুপুরে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এসময় যৌনপল্লীর অসহায়-দুস্থ ১১’শত ৫২ জন নারীদের মধ্যে প্রত্যেককে ১বক্স করে পুষ্টিকর খাদ্য (চাউল) ত্রান সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকাজ তত্ত্বাবধান করেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও সার্বিক সহযোগীতা করেন গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. জাকির হোসেন, এসআই মো. মামুন সহ থানা পুলিশের সদস্যরা। করোনার কারণে গত বছর থেকে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর প্রায় তিন হাজার বাসিন্দা অনেকটা অসহায় হয়ে পড়েন।

লকডাউনের কারণে আয়রোজগার অনেকটা বন্ধ হয়ে মহাবিপাকে পড়েছে যৌনপল্লীর প্রায় তিন হাজার বাসিন্দা। তাঁদের এই বিপদের সময় সহায়তার হাত বাড়িয়ে দেয় প্রশাসন। শুক্রবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মাঠে অসহায় নারীদের হাতে এ ত্রান তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্য সহ যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে দৌলতদিয়ার পল্লীর সকলেই অনেক কষ্টের মধ্যে রয়েছে। তাদের আয় রোজগারের পথ বন্ধ। তারা অনেক মানবেতর জীবনযাপন করছে। তারা কারোর কাছে সাহায্যও চাইতে পারে না। তাই তাদের কথা চিন্তা করেই উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডিআইজি হাবিবুর রহমান স্যার এর দিকনির্দেশনায় উত্তরণ ফাউন্ডেশন করোনা শুরু থেকেই এই অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দিয়ে আসছে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর