চরফ্যাসনে ১০ জন করোনা পজিটিভ: ১০ বাড়ি লকডাউন

ভোলার চরফ্যাসন উপজেলায় ১০ জনের করোনা পজেটিভ হওয়ায় ১০টি বাড়ির ২৫টি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিপন বিশ্বাস লাল পতাকা উড়িয়ে চরফ্যাসন পৌরসভার চারতলা একটি ভবন ও উপজেলার জাহানপুর, চরমানিকা, হাজারীগঞ্জ, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়নে এই ১০ টি বাড়ি লকডাউন ঘোষণা করেন।

জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডে একটি ৪তলা ভবনের বসবাসরত এক ব্যক্তির এবং
উপজেলার জাহানপুর,চরমানিকা,হাজারীগঞ্জ, জিন্নাগড় ও আমিনাবাদে ইউনিয়নে ১০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। আইসিইডিডিআরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করোনা সংক্রমনে রোধে ওই ১০টি বাড়ির ২৫ পরিবারকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যান্ত এসব পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানান, করোনা উপসর্গ নিয়ে ১০ ব্যক্তি চরফ্যাসন সদর হাসপাতালে এলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ওই ১০ ব্যক্তির রির্পোটে করোনা পজেটিভ আসে।

চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস জানান, আইসিইডিডিআরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ জনের করোনা সনাক্ত হওয়ায় চরফ্যাসন পৌরসভার একটি ৪ তলা ভবনসহ ৫টি ইউনিয়নের ২৫টি পরিবারকে লকডাউন করা হয়েছে।

আরিফ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর