অগ্নিকাণ্ডে মৃতদের চেনা যাচ্ছে না, শনাক্ত হবে ডিএনএ টেস্টে

নারায়ণগঞ্জের সেজান জুসের কারখানায় লাগা আগুনে ৫৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৯টি মরদেহ ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তবে আগুনে দগ্ধ ওইসব মরদেহ চেনে যাচ্ছে না বলে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম। পাশাপাশি নেওয়া হচ্ছে স্বজনদের ডিএনএ।

শুক্রবার (০৯ জুলাই) বিকালে ঢাকা মেডিকেলের মর্গে মরদেহের ডিএনএর নমুনা সংগ্রহ করার কাজ শুরু করা হয়। এই কাজে নেতৃত্ব দিচ্ছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজ মনির।

ঢাকা মেডিকেল কলেজের একটি সূত্র জানায়, মরদেহের পরিচয় শনাক্ত করতে না পারায় ডিএনএ পরীক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। ডিএনএ পরীক্ষা করেই স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

এর আগে বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকালে রূপগঞ্জের ভুলতা এলাকায় অবস্থিত সজীব গ্রুপের প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় আগুনের সূত্রপাত হয়। সারারাতের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু কিছুক্ষণ পরে আবারও ছড়িয়ে পড়ে আগুন। এরপর দুপুরের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর