ইউএনওকে আপা বলায় স্বর্ণকারকে মারধর!

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লাকে স্যার না বলে আপা বলায় তার নির্দেশে স্বর্ণকার তপন দাসকে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে তার সাথে থাকা পুলিশের বিরুদ্ধে।

বৃহস্পতিবার(৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজার বাস ষ্ট্যান্ডে এমন ঘটনা ঘটে। আহত ওই স্বর্ণকার জয়মন্টপ এলাকার গৌর চন্দ্র দাসের ছেলে তপন দাস(৩৫)।

তপন দাস বলেন, পেশায় তিনি একজন স্বর্নকার। জায়গীর বাজারে তার দোকান রয়েছে। খরিদ্দারের চাপের মুখে তাদের অর্ডারকৃত কিছু গহনা দেয়ার জন্য দোকান খুলি। ওই সময় দোকান খোলার অপরাধে ইউএনও তাকেসহ খরিদ্দারদের জরিমানা করেন। এ সময় তিনি স্যার না বলে ক্ষমা চেয়ে আপা বললে ইউএনও আমার সাথে রাগারাগি করেন। কেন আপা বললি বলেই পুলিশ লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে।

জরিমানা এবং মারধরের কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, অনেকেই আমাকে আপা এবং খালাম্মা তো বলেই। এর জন্য মারধর করা হয়নি। লকডাউন না মেনে দোকান খোলার অপরাধে তাকে মারধর করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ কনস্ট্রাবল রফিক বলেন, ইউএনও লাঠি দিয়ে বারি দিতে বলছে বলেই আমি তার নির্দেশ পালন করছি, এতে আমার কোন দোষ নেই।

থানার ওসি শফিকুল ইসলাম মোল্ল্যা লাঠিপেটার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্যার না বলে আপা বললেই তাকে মারতে হবে কেন। বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত হয়েছেন।

মিলন মাহমুদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর