ঢাকায় করোনার চিকিৎসায় ৫ ফিল্ড হাসপাতাল হচ্ছে

প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ মোট ৫টি স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণলায়।

শুক্রবার সন্ধ্যায় (০৯ জুলাই) বিএসএমএমইউ টিকা কেন্দ্র পরিদর্শকন শেষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এই তথ্য জানান।

এর আগে গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর বলেছিল, করোনায় রোগী শনাক্তের ঊর্ধ্বগতিতে প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করা হবে। একইসঙ্গে করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যা বাড়ানো ও জনবল পুনর্বণ্টন করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, এখন যেসব হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে সেগুলোতে কিভাবে শয্যার সংখ্যা বৃদ্ধি করা যায় তা নিয়ে ভাবা হচ্ছে। একইসাথে জনবল পুনর্বন্টনের দিকেও আমরা মনোযোগ দিয়েছি। এর বাইরে ফিল্ড হাসপাতালের প্রয়োজন হলে তা করবো।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর