ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একসাথে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে বানা ইউনিয়নের উথলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার হাসান মোল্যার দুই শিশুকন্যা লামিয়া (৮) ও লিজা (৩)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে শুক্রবার ( ৯ জুলাই) দুপুরের দিকে শিশু দু’টি তাদের বাড়ির পাশের পুকুরে অনান্য শিশুদের সাথে গোসল করতে নামে। সাঁতার না জানা ওই দুই শিশু এক পর্যায়ে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন আধা ঘণ্টা পর শিশু দুইটিকে না পেয়ে খোঁজাখুঁজি করার সময় তাদের পুকুরে ভেসে উঠতে দেখে। সাথে সাথে শিশু দুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডা. শারমিন জাহান টুম্পা জানান, শিশু দু’টিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি