রাতের আধারে অসহায় মানুষের বাড়িতে খাদ্য নিয়ে হাজির পুলিশ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপি চলছে লকডাউন। যার কারণে দিনমজুরসহ দরিদ্রদের দুর্গতি বেড়েছে। অনেক পরিবারে রান্না হচ্ছে না ঠিকমতো। ঠিক সেই মুহূর্তে সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন অলি-গলিতে থাকা অসহায় মানুষের মাঝে থানা পুলিশের পক্ষথেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

জানা গেছে, গত কয়েক দিন যাবত কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোহাইমেনুর রশিদ ও থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতের আধারে অসহায় মানুষের বাড়িতে উপস্থিত হয়ে এসব খাদ্য সহায়তা প্রদান করছেন।

এ পর্যন্ত উপজেলায় ১৫০ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১ কেজি লবণ ও ১ পিস সাবান প্যাকেজ আকারে প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ডিআইজি স্যার, খুলনা রেঞ্জ ডিআইজি স্যার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশে থানার কর্মকর্তা-কর্মচারিদের সহযোগিতায় আমরা অসহায় মানুষের খাদ্য সহায়তা প্রদান করে আসছি। আমাদের এ ধারা অব্যহত থাকবে।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর