সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকীতে সাংসদ হাবিব হাসানের শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকীতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান বিকেল ৫ টায় বনানী করস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় দোয়া করে তার আত্মার শান্তি কামনা করা হয়েছে।
এর আগে ঢাকা ১৮ আসনের স্থানীয় সব মসজিদে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাহারা খাতুন ১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্ম গ্রহণ করেন। তিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৮আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর দেশেরপ্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। পরে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
তিনি আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছাড়াও মৃত্যুর আগ পর্যন্ত সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলাজোটের সদস্য ছিলেন তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী সীমিত পরিসরে পালিত হচ্ছে। এর আগে আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত এই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও তার পরিবার।
তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি