নারায়ণগঞ্জের ভুলতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহতদের প্রত্যাকের পরিবারকে ২ লাখ ও আহতদেরকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
শুক্রবার (০৯ জুলাই) বিকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহতদের সহায়তা দেওয়া হবে। যেসব শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন তাদের শ্রমিক কল্যাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা পাবে।
এর আগে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন হতাহতদের খোঁজ খবর নিতে। তাদেরকে হাসপাতালে থেকে চিকিৎসা কার্যক্রম তদারকির নির্দেশও দেন তিনি।
বার্তা বাজার/এসজে