‘ভোটের চিন্তা নয়, মানুষ বাঁচানোর সময় এখন’

‘ভোটের চিন্তা করার সময় এখন নয়, আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। আমাকে ভোট দিয়েছে বলে তাকেই সহায়তা দিবো, এই সময় এখন নয়। এই করোনা দুর্যোগে যারা কষ্টে আছেন তাদের পাশে। স্বাধ্য অনুযায়ী তাদের আমাদের দাঁড়াতে হবে। প্রকৃত সাহায্যের দাবিদারদের খুঁজে বের করে সহযোগিতা করতে হবে।’

শুক্রবার (৯ জুলাই) বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে করোনা সংক্রমণ বিস্তার রোধকল্পে মতবিনিময় সভায় কাউন্সিলরদের উদ্দেশ্যে এসব কথা বলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

সভাপতির বক্তব্যে সিটি মেয়র আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্ব দিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। লকডাউন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ, খাদ্য সহায়তা প্রদান ইত্যাদি যখন যা প্রয়োজন তার মাধ্যমে মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করে যাচ্ছেন তিনি। আমরা নিজেরা আরো সচেতন হলে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হতো না।’

জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য দপ্তরের সমন্বয়ে সিটির নাগরিকদের সুরক্ষিত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। ডেল্টা ভেরিয়েন্ট মোকাবেলায় আরো তৎপর হয়ে কাজ করতে করার পাশাপাশি স্বেচ্ছাসেবী কমিটি গঠন করে হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে। সকলের মাস্ক পরা নিশ্চিত করতে হবে এবং মানুষের অকারণ বের নিরুৎসাহিত করতে হবে। হোম আইসোলেশনে কেউ অসুবিধায় থাকলে প্রয়োজনে তার সকল সাপোর্ট দেয়ার কথা জানান মেয়র টিটু।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে করোনা প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রত্যেক ওয়ার্ড হবে করোনা মোকাবেলা সংক্রান্ত কাজের কেন্দ্রবিন্দু।

এ সময় জেলা প্রশাসক, করোনা সংক্রান্ত যে কোন সহযোগিতায় ৩৩৩ এ কল করার জন্য অনুরোধ জানান।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনয় এসময় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ গালিব খান, বিভিন্ন সরকারী দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নাজমুস সাকিব/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর