মানিকগঞ্জে বিধি-নিষেধ অমান্য করে কুলখানির আয়োজন: ২০হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জ সদর উপজেলাধীন দিঘী ইউনিয়নে সরকারি বিধি নিষেধ অমান্য করে লোক সমাগমে সামাজিক অনুষ্ঠান কুলখানির আয়োজন করা হয়।
পরবর্তীতে মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার (ভুমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন বৃহস্পতিবার (৯ জুলাই) দিঘী ইউনিয়নে সরকারি বিধি নিষেধ অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করে লোকসমাগম করে জীবন বিপন্নকারী করোনা রোগের সংক্রমণ বিস্তার লাভ করার সম্ভাবনাময় কার্যের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০০০/- ( বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে তাসলিমা শিরিন জানান , করোনার মধ্যে এই ধরনের সামাজিক অনুষ্ঠান করার কারণে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই সরকারি নিয়ম অনুযায়ী জরিমানা করা হয় এবং আনুমানিক ২০০ লোকের জন্যে আয়োজিত সকল খাবার জব্দ করে সরকারি শিশু পরিবার ও দুটি বেসরকারি এতিমখানায় বন্টন করা হয়।
আফ্রিদি আহাম্মেদ/বার্তা বাজার/টি