হাতিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

নোয়াখালির হাতয়িায় শুক্রবার (৯ জুলাই) ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন¯’ বিসিজি স্টেশন হাতিয়ার বিশেষ অভিযান করা হয়। এসময় ডাকতি প্রস্তুতি কালে ডাকাত আব্দুর রব বাহিনীর প্রধান আব্দুর রবসহ ০৩ ডাকাত সদস্যকে আটক করা হয়।

এ সময় ডাকাত দলের প্রধান মোঃ আব্দুর রব (৫৫), ডাকাত আঃ রহিম (৩০) এবং ডাকাত মোঃ রবিন (২৪) কে আটক করে কোস্ট গার্ড।

পরে তাদের কাছ থেকে ০১ টি দেশীয় পিস্তল, ০১ টি দেশীয় একনলা পাইপগান, ০১ টি দেশীয় দুইনলা বন্দুক, ০৫ টি দেশীয় রামদা, ০৪ টি পাইরোটেকনিক ও ০৪ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।

আব্দুর রব বাহিনীর প্রধান আব্দুর রব লক্ষিপুর জেলার রামগতি উপজেলাধীন ০৯ নং চরগাজী ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ গ্রামের বাসিন্দা মৃত মোঃ শাহ আলমের ছেলে। পরবর্তীতে ডাকাত সদস্যদের, দেশীয় অস্ত্র, গোলা ও রামদাসহ হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে

স্টেশন কমান্ডার হাতিয়া লেঃ এ এস এম লুৎফর রহমান জানান, হাতিয়া উপজেলাধীন হার্নি ছানান্দি ইউনিয়নের অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিত পেয়ে ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে কোস্ট গার্ড সদস্যগণ পাল্টা গুলি চালায় এবং তাদের ঘিরে ফেলে।

অনিক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর