করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য মোংলায় ১০ টাকার বাজার
করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টাকায় হাট বাজারের আয়োজন করেছে মোংলার স্বেচ্ছাসেবী সংগঠন “দখিন হাওয়া সাহিত্য পরিষদ”। দখিন হাওয়া সাহিত্য পরিষদের এই উদ্যোগে করোনাভাইরাস মহামারীতে বিপাকে পড়া এ বাজার থেকে প্রতি সপ্তাহে ১০০ জনকে মাত্র ১০ টাকার বিনিময়ে ৭ আইটেমের বাজার দেয়া হবে।
বাজার সামগ্রীর মধ্যে রয়েছে-আলু ১ কেজি, মিষ্টি কুমড়া-৫০০ গ্রাম,পটল-৫০০ গ্রাম, পিয়াজ-৫০০গ্রাম, ডাল-২৫০ গ্রাম, কলা-১হালি, কাঁচামরিচসহ প্রয়োজনীয় সামগ্রী। শুক্রবার ( ৯ জুলাই) সকাল ১০টায় শহরের আঃ হাই সড়কে (নতুন পৌর ভবন) সামনে ১২০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উদ্ধোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী সচিব নয়ন কুমার রাজবংশী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, হাদিউজ্জামান জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান অভি সহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান আফরোজা হীরা বলেন,বিনামূল্যে খাদ্যপণ্য নিতে অনেকেই সঙ্কচবোধ করতে পারে। করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে তাই প্রতীকী মূল্য হিসাবে ১০ টাকা ধরা হয়েছে। ‘দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ছাড়াও বেশ কয়েকটি নিম্ন মধ্যবিত্ত পরিবারও সহায়তা পেয়েছেন। মানুষ যাতে এটাকে ত্রাণসামগ্রী না ভাবেন, তাই মাত্র ১০ টাকার বিনিময়ে এই আয়োজন।’’
শেখ কামরুজ্জামান/বার্তা বাজার/টি