মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে বিগত ২৪ ঘন্টায় ২১২ জন মারা গেছেন। এর আগে বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে এত মানুষ কখনই মারা যায়নি।
শুক্রবার (০৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মতে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশে করোনায় মৃত্যুর মিছিলে মোট যুক্ত হওয়া প্রাণের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪ জন।
জানা যায়, মহামারি আকার ধারণ করা করোনায় খুলনা বিভাগে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। একদিনে এই বিভাগে মারা গিয়েছেন ৭১ জন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে করনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ উর্ধ্বমূখী হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যমতে দেশে একদিনে করোনায় ২১২ জনসহ মোট ১৬ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া দেশে একদিনে নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়া ১১ হাজার ৩২৪ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৪৩ জন।
বার্তা বাজার/এসজে