একদিনে রেকর্ড ২১২ মৃত্যু, মোট শনাক্ত ১০ লাখ ছাড়াল

দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৩২৪ জন।

শুক্রবার (০৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিমতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪ জন। এছাড়া আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১০ লাখ ৫৪৩ জন।

একদিনে মোট ৩৬ হাজার ৫৮৬টি পরীক্ষা করে করোনার এই আক্রান্তের সংখ্যা জানা গেছে। তাছাড়া এই সময়ে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০.৯৫ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (০৮ জুলাই) দেশের করনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১৯৯ জন। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছিল ১১ হাজার ৬৫১ জন। এসময় আক্রান্তের হার ছিল ৩১.৬২ শতাংশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর