ব্রাহ্মণবাড়িয়ায় দুই দলের সমর্থকদের সংঘর্ষের খবর এবার আর্জেন্টিনার পত্রিকায়

বিশ্ব ফুটবলে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের নাম ব্রাজিল ও আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকা কাপের আসরের ফাইনালে দুই দলকে দেখা যাবে মাঠে নামতে। তবে এর আগেই বাংলাদেশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় দুই দলের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (০৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সংগঠির এই সংঘর্ষের খবর হাজার হাজার মাইল দুরের লাতিন আমেরিকাতেও পৌঁছে গিয়েছে। খোদ আর্জেন্টিনার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই সংবাদ।

দেশটির বুয়েন্স এইরেস টাইমস-এ প্রকাশিত সংবাদটির শিরোনামে বলা হয়েছে, ‘বাংলাদেশে কোপা আমেরিকা ঘিরে সংঘর্ষের ঘটনায় সতর্কতা জারি’।

তাদের খবরে বলা হয়, বিশ্বকাপ ও কোপা আমেরিকার সময় বাংলাদেশের ১৬ কোটি মানুষ ফুটবল উন্মাদনায় মেতে উঠেন। মিলিয়ন মিলিয়ন মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা দিয়ে বাড়ি ও রাস্টার আশেপাশের এলাকা সাজায়। মাঝে মাঝে দুই দল নিয়ে সমর্থকরা সংঘর্ষেও লিপ্ত হয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় দেশটিতে ১২ বছর বয়সী এক ব্রাজিল সমর্থক রাস্তায় পতাকা ওড়াতে গিয়ে মারা যান। তাছাড়া অন্য একটি ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে এক পিতা ও তার পুত্র মারাত্মক আহত হন। ‘

আসলেই তাই। রোববারের এই ফাইনাল ম্যাচকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থানে নেমেছে পুলিশ। সংঘর্ষ ও বিবাদপ্রবণ এই জেলায় বিগত ২ বছরে অনেক তুচ্ছ ঘটনাকে নিয়ে হত্যার মতও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর