ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু, অপর ভাই হাসপাতালে

নাটোরে করোনায় আক্রান্ত হয়ে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার(৯ জুলাই) শহরের ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আরেক ছোট ভাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি।

স্থানীয়রা জানান, নাটোরের ইসলামিয়া হোটেলের মালিক মো. শরিফুল ইসলাম (পচু) করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার(৮ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে আজ সকালে মৃত্যুর খবরটি শোনে বড় ভাই বাবলু ইসলাম স্ট্রোক করে মারা যান। এছাড়াও জাহাঙ্গীর আলম নামের তার আরেক ভাই করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর নাটোর পৌরসভার মসজিদের মাঠে জানাজা শেষে শহরের গাড়িখানা গোরস্তানে তাদের ২ ভায়ের কবর দেওয়া হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২ ভাইয়ের এক সঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর