করোনা সংক্রমণ রোধে মসজিদে মসজিদে পাকুন্দিয়া থানা পুলিশের প্রচারণা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে সাধারণ লোকজনের সচেতনতায় মসজিদে মসজিদে গিয়ে জুম্মার নামাজে আগত মুসল্লিদের উদ্দেশ্যে করোনার সচেতনতার বিষয়ে নানা দিক তুলে ধরেন।
শুক্রবার ( ৯ জুলাই) পাকুন্দিয়া পৌর সদর বাজারের নামা বাজার মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে করোনার সচেতনতার বিষয়ে নানা দিক তুলে ধরেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান, ও হাসপাতাল মসজিদে ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন এবং প্রতিটি বিট পুলিশিং এলাকার মসজিদে বিট পুলিশের ইনচার্জ মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে করোনার সচেতনতার বিষয়ে নানা দিক তুলে ধরেন।
পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান নামা বাজার মসজিদে বলেন, আপনারা হয়তো জেনে থাকবেন আজ আমরা এক ক্রান্তিকালের মধ্যে দাঁড়িয়ে আছি। গতকাল করোনায় দেশে মৃত্যু হয়েছে ১৯৯জন, আগের দিন সারা বাংলাদেশে ২০১ জন লোক করোনায় মৃত্যু বরণ করেছেন। এই করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। এখনি আমাদের সকলকে সচেতন হতে হবে।
আমরা যদি সচেতন না হয় তাহলে আমি আপনি আপনার পরিবার প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবো। এবং করোনাভাইরাস থেকে কেহ রক্ষা পাবো না, তাই আপনাদের প্রতি অনুরোধ এই করোনা ভাইরাস গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে। তাই আপনাদের প্রতি অনুরোধ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। জরুরী প্রয়োজনে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং মাক্স ব্যবহার করুন।
সকলে বাসায় ঘনঘন হাত ধৌত করুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। আত্মীয় স্বজনের সাথে দেখা হলে হ্যান্ডশেক থেকে বিরত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভিড় এড়িয়ে চলুন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলুন। জ্বর সর্দি কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে যান এবং করোনা পরীক্ষা করান। আপনার অবহেলায় আপনার সন্তান আপনার পরিবারের ক্ষতির কারণ হতে পারে।
করোনা মহামারীতে সকলে সচেতন থেকে এ পরিস্থিতি মোকাবেলা করতে পারি, এই দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
আপনারা আমার ও আমাদের আইজিপি বেনজীর আহমেদ স্যার, ডিআইজি বিপিএম(বার), পিপিএম(বার), ঢাকা রেঞ্জ এর হাবিবুর রহমান স্যার এবং কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার) স্যারের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি। সাধারণ লোকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে পাকুন্দিয়া থানা পুলিশ এ উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।
হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর